২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-বাহরাইন বেসামরিক পরমাণু সহায়তা চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাহরাইন। চুক্তি স্বাক্ষরের পর সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, যেসব দেশ তাদের জ্বালানি চাহিদা মেটাতে চায়, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে চায় এবং স্পর্শকাতর পরমাণু প্রযুক্তির বিস্তার রোধ করতে চায় তাদের জন্য একটি দৃষ্টান্ত এই চুক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাহরাইন। চুক্তি স্বাক্ষরের পর সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, যেসব দেশ তাদের জ্বালানি চাহিদা মেটাতে চায়, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে চায় এবং স্পর্শকাতর পরমাণু প্রযুক্তির বিস্তার রোধ করতে চায় তাদের জন্য একটি দৃষ্টান্ত এই চুক্তি। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরটি ঘাঁটি মধ্যপ্রাচ্যের অন্যতম তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ বাহরাইনে। চুক্তি স্বাক্ষরের পর দেশটি বলেছে, তারা স্পর্শকাতর পরমাণু জ্বালানি প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি পাওয়ার চেষ্টা করবে না বরং তারা আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি কিনবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল-খলিফা দুই দেশের পক্ষে ওই পরমাণু চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষরের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "এটা ইরানের পরমাণু কর্মকাণ্ডের একেবারে বিপরীত।" বিবৃতিতে আরও বলা হয়, "যেসব দেশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জন করতে চায় মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরের সেসব দেশেরন জন্য যুক্তরাষ্ট্রের সহাযোগিতামূলক মনোভাবের বহিপ্রকাশ এ চুক্তি।" ওই পরমাণু চুক্তি স্বাক্ষরের পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে গৃহীত 'গ্লোবাল ইনিশিয়েটিভ টু কমব্যাট নিউক্লিয়ার টেররিজম' এর প্রতিও নিজেদের সমর্থন ব্যক্ত করেছে বাহরাইন। পরমাণু অস্ত্র যাতে সন্ত্রাসবাদীদের হাতে না পড়ে তা নিশ্চিত করতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪৫ ঘ.