২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নিহত সেনাদের জন্য বুশের দুঃখ প্রকাশ

ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাদের জন্য সোমবার দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাকে মার্কিন আগ্রাসনের পাঁচ বছর পূর্তির একদিন পরই নিহত সেনাসংখ্যা চার হাজারে উন্নীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাদের জন্য সোমবার দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাকে মার্কিন আগ্রাসনের পাঁচ বছর পূর্তির একদিন পরই নিহত সেনাসংখ্যা চার হাজারে উন্নীত হয়েছে। বুশ বলেন,"একদিন জনগণ ইতিহাসের এই সময়ের দিকে তাকিয়ে বলবে কিছু সাহসী মানুষ ছিল যারা পরবর্তী প্রজন্মের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছে।" বাগদাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে সর্বশেষ চার মার্কিন সেনা নিহতের ঘটনার পর বুশ একথা বললেন। সা