২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামা অলিম্পিককে জিম্মি হিসেবে ব্যবহার করছেন: চীন

চীন অভিযোগ করেছে, শান্তিতে নোবেল বিজয়ী দালাই লামা বেইজিং অলিম্পিককে জিম্মি হিসেবে ব্যবহার করে স্বার্থ হাসিল করতে চাইছেন। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র 'পিপলস ডেইলি' রোববার জানিয়েছে, ১৯৫৯ সালে বেইজিংয়ের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর দেশ থেকে নির্বাসিত দালাই লামা কখনো সহিংসতার পথ ত্যাগ করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

বেইজিং, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন অভিযোগ করেছে, শান্তিতে নোবেল বিজয়ী দালাই লামা বেইজিং অলিম্পিককে জিম্মি হিসেবে ব্যবহার করে স্বার্থ হাসিল করতে চাইছেন। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র 'পিপলস ডেইলি' রোববার জানিয়েছে, ১৯৫৯ সালে বেইজিংয়ের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর দেশ থেকে নির্বাসিত দালাই লামা কখনো সহিংসতার পথ ত্যাগ করেননি। পত্রিকাটি বলেছে, তিব্বতের সর্বশেষ সহিংসতার ঘটনা সেটা আবারও প্রমাণ করেছে, দালাই লামার তথাকথিক অহিংস নীতি আগাগোড়াই মিথ্যা। । পত্রিকাটির রোববারের সংখ্যায় আরও বলা হয়, "দীর্ঘ প্রতিক্ষিত বেইজিং অলিম্পিক এসে গেছে। সারা বিশ্বের মানুষ এখন অলিম্পিকের অপেক্ষায় বেইজিংয়ের দিকে চেয়ে আছে। কিন্তু দালাই লামা তিব্বতের স্বাধীনতা আদায়ে চীন সরকারকে চাপে ফেলতে অলেম্পিককে জিম্মি হিসেবে ব্যবাহার করছেন।" তিব্বতের রাজধানী লাসায় বৌদ্ধ ভিক্ষুরা গত ১০ জানুয়ারি থেকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভ শুরুর পাঁচদিন পর লাসায় সহিংস ঘটনায় গুলিতে অথবা আগুনে পুড়ে এক পুলিশসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে তিব্বতের পাশ্ববর্তী অন্যান্য প্রদেশেও। চীন অভিযোগ করেছে, তিব্বতে গত দুই দশকের সবচেয়ে বড় এই বিক্ষোভে দালাই লামা মদদ দিচ্ছেন। তবে দালাই লামা এই অভিযোগ অস্বীকার করে সংকট নিরসনে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি সংঘাত বন্ধ না হলে তিনি পদত্যাগ করবেন বলেও জানিয়ে দিয়েছেন। উত্তর ভারতের ধর্মশালা থেকে তিব্বতের প্রবাসি সরকার জানিয়েছে, গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯৯ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১০ ঘ.