২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার সানডেতে তিব্বত, ইরাক, দারফুরে শান্তির আহ্বান পোপের

প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে রোববার ইস্টার সানডে পালন করেছে হাজার হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী। এদিন উপলক্ষ্যে দেওয়া বাণীতে পোপ ষোড়শ বেনেডিক্ট তিব্বত, ইরাক ও দারফুরসহ গোটা বিশ্বে অন্যায়, অবিচার ও সহিংসতা বন্ধ করে শান্তির আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 12:51 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ভ্যাটিকান সিটি, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে রোববার ইস্টার সানডে পালন করেছে হাজার হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী। এদিন উপলক্ষ্যে দেওয়া বাণীতে পোপ ষোড়শ বেনেডিক্ট তিব্বত, ইরাক ও দারফুরসহ গোটা বিশ্বে অন্যায়, অবিচার ও সহিংসতা বন্ধ করে শান্তির আহ্বান জানিয়েছেন। ইস্টার সানডের (যীশুর পুনরুত্থান) অনুষ্ঠান চলাকালে বৃষ্টিস্নাত হয়েছে সেন্ট পিটার্স স্কয়ার। পোপ এই বৃষ্টির মধ্যেই সেখানে উপস্থিত হয়ে সমবেত ভক্তদের উদ্দেশ্যে বাণী দেন। পরণে ছিল সাদা ও সোনালি পোশাক। তখনই নামে ঝুমঝুম করে বৃষ্টি। পোপ নিজে একটি চাঁদোয়ার নিচে স্থান করে নিতে পারলেও কার্ডিনাল, কূটনীতিক ও সমাবেতরা ততক্ষণে ভিজে ছপছপা। এরপর ৬৩টি ভাষায় পোপ বিশ্ববাসীকে ইস্টার সানডের সুভেচ্ছা জানান। তিনি বলেন, "মানবতাবিরোধী কর্মকাণ্ডে আজ বিশ্ব ছেয়ে যাচ্ছে। কখনও এদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে না। আবার কখনও এ বিষয়টি ইচ্ছাকৃতভাবেই দৃষ্টির আড়াল করে রাখা হচ্ছে। কিন্তু এতে আমাদের অগণিত ভাই, বোনের দেহ-মনের ক্ষতিসাধন হচ্ছে।" পোপ এই ক্ষতি এড়াতে ন্যায়বিচারের জন্য কার্যকর প্রতিশ্র"তি নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে সংঘর্ষবিক্ষুব্ধ, রক্তক্ষয়ী বিভিন্ন সংঘাতপূর্ণ স্থানে এই ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। দারফুর, সোমালিয়া, ইরাক, লেবানন এবং তিব্বত সঙ্কটের কথা উল্লেখ করে পোপ এসব জায়গায় মধ্যপন্থা এবং ক্ষমাশীলতার শুভ ফল পাওয়ার আশা প্রকাশ করেন। ইস্টার সানডের মধ্য দিয়ে পোপ এক সপ্তাহে ২য়বারের মতো তিব্বতে সহিংস বিক্ষোভ বন্ধ করে শান্তবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানালেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৪ঘ.