তাইপেই, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তাইওয়ানে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনালিস্ট পার্টির প্রার্থী মা ইয়াং-জিও অর্ধেকেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে দাবি জানিয়েছে তার দল। এর আগে চীনপন্থী হিসেবে পরিচিত মা ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি'র প্রার্থী ফ্রাঙ্ক হেসিয়েহ'র চেয়ে ভাল ব্যবধানে এগিয়ে আছেন বলে জানায় স্থানীয় টিভি চ্যানেলগুলো।
মা ইয়াং-জিও ৫৮ ভাগ ভোট পেয়েছেন এবং ফ্রাঙ্ক হেসিয়েহ ৪২ ভাগ ভোট পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
প্রায় ১ কোটি ৭০ লাখ ভোটারের ৭৫ ভাগই ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গ্রিনিচ সময় বেলা ১৩০০টায় ফলাফল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬২৭ ঘ.
bdnews24