মাজার-ই-শরীফ, আফগানিস্তান, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রদেশ জোয়োজ্জানের এক জেলা গভর্নর শনিবার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই হত্যকাণ্ডের জন্য তালেবানদের দায়ী করেছেন।
জোয়োজ্জান প্রাদেশিক সরকারের এক মুখপাত্র মাহবুল্লাহ জারি জানিয়েছেন, জোয়োজ্জান প্রদেশের খানাকা জেলার গভর্নর করিম রোকাই ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের জন্য তালেবানরা দায়ী এবং তাদের খুঁজে করতে তদন্ত শুরু হয়েছে।
২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তালেবানরা প্রায়ই আফগানিস্তানে মার্কিন সমর্থিত সরকারের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আসছে। এ পর্যন্ত বেশ কয়েক জন সরকারি কর্মকর্তাকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা এবং রাস্তার পাশে পেতে রাখা বোমার হামলা চলানো হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের আফগানিস্তান থেকে উৎখাত করার লক্ষ্যে তারা এ ধরনের অভিযান পরিচালনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এএমটি/১৫২৩ ঘ.
bdnews24