২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ম ভেঙে ওবামার পাসপোর্ট রেকর্ড যাচাইয়ের অভিযোগ

এ বছরেই পরপর তিনবার নিয়ম বর্র্হির্ভূতভাবে সিনেটর বারাক ওবামার পাসপোর্ট রেকর্ড যাচাই করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মীরা। ঘটনার সত্যতা স্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যেই ওই ঘটনায় জড়িত দুইজনকে পদচ্যুত করা হয়েছে এবং বিষয়টি তদন্তে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 10:52 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ওয়াশিংটন, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ বছরেই পরপর তিনবার নিয়ম বর্র্হির্ভূতভাবে সিনেটর বারাক ওবামার পাসপোর্ট রেকর্ড যাচাই করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মীরা। ঘটনার সত্যতা স্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যেই ওই ঘটনায় জড়িত দুইজনকে পদচ্যুত করা হয়েছে এবং বিষয়টি তদন্তে পদক্ষেপ নেওয়া হয়েছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট দলের অগ্রগামী প্রার্থী 'ব্যক্তিগত তথ্য' জানার ক্ষেত্রে ক্ষমতাসীন রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন প্রশাসনের এ নিয়ম লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে ওবামা শিবির। প্রতিদ্বন্দ্বী অপর ডেমোক্র্যাট প্রার্থী হিলারির পক্ষ থেকেও এর নিন্দা জানানো হয়েছে। ওবামার পাসপোর্ট রেকর্ড যাচাইয়ের ঘটনাকে ১৯৯২ সালে ডেমোক্র্যাট দলের তখনকার প্রেসিডেন্ট পদপ্রার্থী বিল ক্লিনটনের পাসপোর্ট রেকর্ড যাচাইয়ের ঘটনার সঙ্গে তুলনা করে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৯ জানুয়ারিতে প্রথমবার, ২১ ফেব্র"য়ারি দ্বিতীয়বার এবং ১৪ মার্চে তৃতীয়বার অবৈধভাবে ওবামার পাসপোর্ট নথিপত্র ঘাঁটাঘাঁটি করেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত তিন কর্মী। নিম্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনার পরপরই তা জানতে পারলেও বৃহস্পতিবার এক সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাককে এ বিষয়ে ই-মেইল পাঠানোর আগ পর্যন্ত তা উচ্চপদস্থ কর্মকর্তারা জানতেন না বলে দাবি করেছেন তারা। মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক বৃহস্পতিবার তড়িঘড়ি করে আয়োজন করা এক সংবাদ সম্মেলনে বলেছেন, "এ মুহূর্তে আমাদের মনে হচ্ছে ঘটনায় জড়িত তিন ভিন্ন ব্যক্তির ব্যক্তিগত ঔৎসুক্যের বিষয় ছিল এটি।" ওদিকে, ওবামার প্রচারাভিযান শিবিরের মুখপাত্র বিল বার্টন বলেছেন, "এটি ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরপত্তার চরম লঙ্ঘন। যদিও তা ওই প্রশাসনের কাছ থেকেই হয়েছে যারা গত আট বছরে এসবের থোরাই তোয়াক্কা করেছে।" তিনি আরও বলেন, "আমরা জানতে চাই কারা সিনেটর ওবামার পাসপোর্ট ফাইল দেখেছেন, কি উদ্দেশ্য নিয়ে দেখেছেন এবং কেন নিরাপত্তা লঙ্ঘনের ওই ঘটনা জানতে এত সময় লাগল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.