নিউ ইয়র্ক, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি বিরোধ নিয়ে ইরানে মার্কিন সামরিক অভিযান বিপর্যয়কর হবে বলে বৃহস্পতিবার হুঁশিয়ার করে দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। এর পরিবর্তে তিনি সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের আন্তর্জাতিক দাবি মানতে অস্বীকৃতি জানানোর কারণে গত বছর ইরানে হামলা চালানোর সম্ভাবনার কথা বলে এসেছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। তারা বলেছেন, ওয়াশিংটন ইরান সঙ্কটের কূটনৈতিক সমাধান চায়। তবে তিনি ইরানে সামরিক হামলা চালানোর সম্ভাবনাও নাকচ করেননি।
সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদন করা ছাড়াও বোমা তৈরির কাজে লাগানো যায়। তেহরান তাদের পরমাণু জ্বালানি তৈরির উদ্দেশ্য শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। কিন্তু ওয়াশিংটন ও অন্যান্য দেশগুলোর আশঙ্কা, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম বোমা তৈরির কাজে লাগাবে।
নিউ ইয়র্কে জাতিসংঘ সংবাদদাতার সঙ্গে এক ব্রিফিংয়ে আনান বলেন, "আমরা ইরানে আরেকটি সামরিক অভিযান চালানোর পদক্ষেপ নিতে পারি না। এমন চিন্তা-ভাবনাও কেউ করছে না বলেও আশা করি আমি।"
তিনি বলেন, "এমন হলে তা সত্যিই একটি বিপর্যয় হয়ে দাঁড়াবে। আমি চলমান আলোচনা ও সংলাপ ছাড়া সমস্যার আর কোনো সমাধান দেখছি না।"
তবে মধ্যপ্রাচ্যে ইরানের অস্ত্র প্রতিযোগিতায় নামাটা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে বলেও কফি আনান মন্তব্য করেছেন। তিনি এও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করাটা উদ্বেগের বিষয়।
তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পদ্ধতি আয়ত্ব করে ফেললে তা হবে অস্ত্র তৈরির কাজে এই ইউরেনিয়াম ব্যবহারের প্রথম পদক্ষেপ।
ফলে আনান বলেন, কেবল যুক্তরাষ্ট্রই নয় গোটা বিশ্ব স
bdnews24