২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে টপকিয়ে এগিয়ে হিলারি: গ্যালোপ জরিপ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রর্থীতার দৌঁড়ে বাছাইপর্বের নির্বাচনে বারাক ওবাম এগিয়ে থাকলেও সারাদেশে জনসমর্থনের দিক দিয়ে তাকে ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। গ্যালোপের এক জরিপ থেকে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ওয়াশিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রর্থীতার দৌঁড়ে বাছাইপর্বের নির্বাচনে বারাক ওবাম এগিয়ে থাকলেও সারাদেশে জনসমর্থনের দিক দিয়ে তাকে ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। গ্যালোপের এক জরিপ থেকে একথা জানা গেছে। গত ১৪ থেকে ১৮ মার্চ পর্যন্ত সারাদেশে পরিচালিত গ্যালোপের ওই জরিপের ফলাফল অনুযায়ী, নিউ ইয়র্কের সিনেটরকে হিলারি সমর্থন দিয়েছে ৪৯ শতাংশ মানুষ। আর তার প্রতিদ্বন্দ্বী ইলিনয়ের সিনেটর ওবামা পেয়েছেন ৪২ ভাগ সমর্থন। ডেমোক্র্যাট দলের ১,২০৯ জন সমর্থকের ওপর ওই জরিপ চালানো হয়। গ্যালোপ জানায়, গত ফেব্র"য়ারিতে সুপার টুয়েসডে'র ভোটের পর হিলারি এই প্রথম এগিয়ে গেলেন। এর মধ্যে ওবামা টানা ১০টি রাজ্যে জয় পেয়ে প্রতিনিধিদের সম্ভাব্য সমর্থনের দিক দিয়ে এগিয়ে থাকলেও জনপ্রিয়তার দিক দিয়ে দুজনের অবস্থান ছিল প্রায় সমানে সমান। গত বুধবার প্রকাশিত রয়টার্স/জগবি'র এক জরিপে বলা হয়েছিল, দেশব্যাপী জনপ্রিয়তার দিক দিয়ে হিলরির তুলনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ওবামা। হিলারির ৪৪ শতাংশ জনপ্রিয়তার বিপরীতে ওবামার অবস্থান ৪৭ শতাংশ। গত ফেব্র"য়ারিতে এই ব্যবধান ছিল ১০ শতাংশ। ইলিনয়ের সিনেটর ওবামা গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদ্বন্দ্বী নিউইয়ের্কর সিনেটর হিলারির ধারালো আক্রমণের মুখে আছেন। বিশেষ করে পররাষ্ট্রনীতিতে তার যোগ্যতা নিয়ে হিলারি তাকে আক্রমণ করেই যাচ্ছেন। জগবি/রয়টার্স জনমত জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট শিবিরের এই দুই প্রার্থীর দীর্ঘ লড়াইয়ে লাভবান হচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন। ম্যাককেইন ইতিমধ্যে রিপাবলিকান দল থেকে তার মনোনয়ন নিশ্চিত করে ফেলেছেন। অন্যদিকে, হিলারি-ওবামা এখন লড়ছেন আগামী ২২ এপ্রিলের পেনিসিলভানিয়ার প্রাইমারির জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৭ ঘ.