২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে রুটির জন্য দাঙ্গায় দুজনের মৃত্যু

মিসরে খাদ্য সংকট মেটাতে সরকার নিম্ন আয়ের লোকজনের মাঝে ভর্তূকি দেওয়া রুটি বিতরণের সময় দাঙ্গায় দুইজন নিহত হয়েছে। সরকারের বিতরণ করা রুটি চাহিদার তুলনায় খুবই অপ্রতুল হওয়ায় লাইনে দাঁড়িয়ে রুটি সংগ্রহের সময় লোকজনের মাঝে বিবাদের জেরে এ ঘটনা ঘটে। ওয়াই নেট নিউজ ডটকম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

কায়রো, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিসরে খাদ্য সংকট মেটাতে সরকার নিম্ন আয়ের লোকজনের মাঝে ভর্তূকি দেওয়া রুটি বিতরণের সময় দাঙ্গায় দুইজন নিহত হয়েছে। সরকারের বিতরণ করা রুটি চাহিদার তুলনায় খুবই অপ্রতুল হওয়ায় লাইনে দাঁড়িয়ে রুটি সংগ্রহের সময় লোকজনের মাঝে বিবাদের জেরে এ ঘটনা ঘটে। ওয়াই নেট নিউজ ডটকম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। রুটি সংকট কাটিয়ে উঠার জন্য কর্তৃপক্ষ রুটি উৎপাদন এবং বন্টন বৃদ্ধির চেষ্টা করছে। রুটি উৎপাদন এবং চাহিদা অনুযায়ী বন্টনে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট হোসনি মুবারক গত রোববার দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। নিম্ন আয়ের এলাকাগুলোতে ভর্তূকি দেওয়া রুটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রুটি সংগ্রহের সময় দুজন নিহতের ঘটনাটি সর্বসা