২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা নেতাদের সঙ্গে বৈঠকে রাজি দালাই লামা

নির্বাসিত আধ্যাত্মিক তিব্বতি নেতা দালাই লামা বৃহস্পতিবার বলেছেন, তিব্বতের সহিংস বিক্ষোভ স্তিমিত হয়ে আসলে তিনি চীনা নেতাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 10:03 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ধর্মশালা, ভারত মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নির্বাসিত আধ্যাত্মিক তিব্বতি নেতা দালাই লামা বৃহস্পতিবার বলেছেন, তিব্বতের সহিংস বিক্ষোভ স্তিমিত হয়ে আসলে তিনি চীনা নেতাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সাংবাদিকদের তিনি বলেন, " আমি সবসময়ই চীনা নেতাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত।" বিশেষ করে হু জিনতাওয়ের সঙ্গে। তিনি বেইজিংও সফর করতে প্রস্তুত বলে জানান। দালাই লামা তিব্বতের বিক্ষোভকারীদের সহিংস বিক্ষোভের বদলে চীনের সঙ্গে সংহতি বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন। কিন্তু তার এই মধ্যপন্থা নিয়ে তিব্বতের বিক্ষোভকারীদের অনেকের মনেই বিশেষত, যারা চীনের কাছ থেকে তিব্বতের স্বাধীনতার পক্ষে তাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ওদিকে, তিব্বতে সহিংস আন্দোলনের উস্কানি দেওয়ার জন্য চীন দালাই লামাকেই দায়ী করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৪ঘ.