ওয়াশিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে মার্কিন আগ্রাসনের পাঁচ বছর পূর্তির দিন বুধবার যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে জনগণ। বিক্ষুব্ধ জনতা রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয় এবং সরকারি কাজকর্মে বাধা দেওয়ার দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ প্রায় দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
ওয়াশিংটনে বিক্ষোভকারীরা সরকারের রাজস্ব অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারিদের প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ৩২ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, কংগ্রেস ভবনের বাইরে থেকে গ্রেপ্তার হয় আরও ৩০ জন।
বিক্ষোভকারিরা মার্কিন কর সংগ্রহ সংস্থা এবং অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা করেছিল। যুদ্ধের ব্যয় প্রকাশ্যে তুলে ধরতেই তারা এই পরিকল্পনা নেয়। তবে পুলিশ একঘন্টার মধ্যে ভবন দুটির প্রবেশ পথ থেকে বিক্ষোভকারিদের সরিয়ে দেয় ।
সান ফ্রান্সিসকোয় পুলিশ ১শ' জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। তারা দিনভর মার্কেট স্ট্রীটে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারিরা নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে। এগুলো মধ্যে ছিল," হত্যার জন্য পয়সা দেয়া বন্ধ কর" এবং " আর কত দিন?" প্রভৃতি।
সার্জেন্ট স্টিভ ম্যানিনা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তরা বিনা অনুমতিতে সরকারি ভবনে প্রবেশ, গ্রেপ্তার এড়ানো, প্রতিরোধ এবং রাস্তা অবরোধের দায়ে ১শ' ৪৩ জনকে গ্রেপ্তার করেছে।
বিক্ষোভকারিরা " বুশ ও চেনি ব্যর্থ নেতা, তাদের জেলে থাকা উচিৎ" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে উদ্দেশ্য করে এ ধরনের স্লোগান দেয়।
ওয়ার রেজিস্ট্রার্স লীগের সংগঠক ফ্রিডা বেরিগান বলেন," আমরা অর্থের জন্য আমাদের সর্বস্ব বিলিয়ে দেই। আর সেই টাকা কোথায় যায়, যায় যুদ্ধের পেছনে, বোমার পেছনে?"
ইরাক যুদ্ধের পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ৫ শ' বিলিয়ন ডলার ব্যয় হয়েছে । এ যুদ্ধ হাজার হাজার ইরাকিসহ অন্ততপক্ষে ৪ হাজার মার্কিন সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫৫ঘ.
bdnews24