২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কল্পবিজ্ঞানের গুরু আর্থার সি ক্লার্ক মারা গেছেন

কল্পবিজ্ঞানের গুরু হিসেবে খ্যাত লেখক আর্থার সি ক্লার্ক মারা গেছেন। বুধবার শ্রীলঙ্কায় ক্লার্কের বর্তমান বাসস্থানে তার মৃত্যু হয়। ৯০ বছর বয়সী এ লেখক পোলিও পরবর্তী অসুস্থতাজনিত শ্বাসক্রিয়ার জটিলতা এবং হৃদরোগে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

কলম্বো, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কল্পবিজ্ঞানের গুরু হিসেবে খ্যাত লেখক আর্থার সি ক্লার্ক মারা গেছেন। বুধবার শ্রীলঙ্কায় ক্লার্কের বর্তমান বাসস্থানে তার মৃত্যু হয়। ৯০ বছর বয়সী এ লেখক পোলিও পরবর্তী অসুস্থতাজনিত শ্বাসক্রিয়ার জটিলতা এবং হৃদরোগে ভুগছিলেন। ক্লার্ক হলেন প্রথম ব্যক্তি যিনি ১৯৪০ সালে যোগাযোগের জন্য কৃত্রিম উপগ্রহ ব্যবহারের ধারণা দেন এবং মানুষ ২০০০ সালের মধ্যেই চাঁদে পৌঁছাবে বলে ভবিষ্যদ্বাণী করেন। ১৯১৭ সালের ১৬ ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ক্লার্ক। প্রথম বিশ্বযুদ্ধে তিনি ব্রিটেনের রয়েল এয়ার ফোর্সের হয়ে রাডার বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ২০০০ সালের মধ্যে মানুষ চাঁদে পৌঁছাবে বলে তিনি যখন বলেছিলেন, তখন বিশেষজ্ঞরা তার এ কথাকে অবান্তর বলে উড়িয়ে দেন। ১৯৬৯ সালে নিল আমস্ট্রং যখন চাঁদে পা রাখেন তখন যুক্তরাষ্ট্র জানায়, ক্লার্ক চন্দ্রযাত্রার জন্য অনেক জরুরি ধারণা যোগান দিয়েছিলেন। ক্লার্ক মূলত প্রশিক্ষিত হয়েছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। তিনি অবশ্য তার কল্পকাহিনীগুলোর চেয়ে বিজ্ঞান বিষয়ে তার কাজের জন্য এবং প্রযুক্তিগত দূরদৃষ্টির সঙ্গে মানবতার মিশেলের জন্যই বেশি পরিচিত ছিলেন। তবে তার নিজের সব সময়ের ইচ্ছা ছিল লেখক হিসেবে পরিচিত হওয়া। আর্থার সি ক্লার্ক প্রায় ১০০টি গ্রন্থ ও অসংখ্য ছোট গল্প ও প্রবন্ধ লিখেছেন। তার সমসাময়িক কল্পবিজ্ঞানের আরও দুইজন ঔপন্যাসিক আইজাক আসিমভ ও রবার্ট এ হেইনলেনকে নিয়ে তাদের তিনজনকে 'বিগ থ্রি' নামে ডাকা হতো। তিনিই ছিলেন 'বিগ থ্রি'-এর সর্বশেষ জীবিত সদস্য। ১৯৬৪ সালে তিনি প্রয়াত চলচ্চিত্র পরিচালক স্ট্যানলি কুবরিকের সঙ্গে "২০০১: এ স্পেস ওডিসি" নামের যুগান্তকারী চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেন। এই চলচ্চিত্র তার অন্যান্য কল্পকাহিনীগুলোর চেয়েও বেশি জনপ্রিয়তা এনে দেয়। এই চলচ্চিত্রটি ১৯৪৮ সালে ক্লার্কের রচিত একটি ছোট গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়। চলচ্চিত্রটিতে কাব্যিকভাবে মানুষের বিবর্তন, প্রযুক্তি ও বিবেক- এই বিষয়গুলো আনা হয় এবং সর্বকালের শ্রেষ্ঠ কল্পকাহিনীভিত্তিক চলচ্চিত্রগুলোর একটি বলে মেনে নেওয়া হয়। মৃত্যুর কিছুদিন আগে ক্লার্ক তার সর্বশেষ উপন্যাসটির পাণ্ডুলিপি রচনা শেষ করেন। স