নাইরোবি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ায় নির্বাচন পরবর্তী সঙ্কট মোকাবেলায় প্রেসিডেন্ট কিবাকি ও বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গার মধ্যকার ক্ষমতা-ভাগাভাগি চুক্তি পার্লামেন্টে সর্বসম্মতভাবে পাস হয়েছে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় নিহত হয় প্রায় ১ হাজার লোক। অনেক প্রচেষ্টার পর কিবাকি ও ওডিঙ্গা গত মাসে ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে উপণীত হন। চুক্তি অনুযায়ী, ওডিঙ্গার জন্য প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হয়। ওডিঙ্গাকে প্রধানমন্ত্রী পদে বসাতে একটি কোয়ালিশন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আইনি পরিবর্তনকেই মঙ্গলবার অনুমোদন দিল পার্লামেন্ট।
কেনিয়ার অর্থনীতিতে বিনিয়োগকারীরা এ দেশের নির্বাচন পরবর্তী সঙ্কটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষমতা ভাগাভাগি চুক্তি নির্বিঘে
bdnews24