মস্কো, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপে মার্কিন পরিল্পনাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মস্কোয় মঙ্গলবারের বৈঠকে কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে ছয়ঘন্টার বৈঠকে মার্কিন প্রস্তাবগুলো আরও ভালোভাবে পড়ে দেখার ব্যাপারে দুজন একমত হয়েছেন।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় স্নয়ুযুদ্ধযুগের পর দুদেশের সম্পর্কের অবনতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নানা প্রস্তাব নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় চয়মাস ধরে আলোচনা চলছে।
কিন্তু নীতির ক্ষেত্রে দুপক্ষের অবস্থান একটুও পরিবর্তন হয়নি। রাইস, ল্যাভরভ এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সারদুয়োকোভ একথা বলেন।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দুপক্ষে চুক্তি পৌঁছার সময়ও শেষ হয়ে আসছে।
যুক্তরাষ্ট্র ইরানের মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকি মোকাবেলায় পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে রাডার এবং ক্ষেপণাস্ত্র কেন্দ্র গড়তে চায়।
কিন্তু রাশিয়া বলছে, এই ব্যবস্থায় ওই অঞ্চলের কৌশলগত ভারসাম্য নষ্ট হবে এবং তা রাশিয়ার নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র এ ব্যবস্থা গড়লে রাশিয়াও সেই স্নায়ুযুদ্ধযুগের মতো ইউরোপের দিকে ক্ষেপণাস্ত্র তাক করবে বলে হুমকিও দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি নিয়ে একটি সুরাহা করতে সোমবার মস্কো যান রাইস ও গেটস। কিন্তু এবারও কোনো সমাধানে পৌঁছতে ব্যর্থ হল দুপক্ষ।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ন্যাটো জোট স
bdnews24