২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে 'বিচারক পুনর্বহাল বিতর্কে' আদালত বর্জন ও বিক্ষোভের হুমকি

পাকিস্তানে 'বরখাস্ত বিচারকদের পুনর্বহালের' লক্ষে নতুন পার্লামেন্টের প্রস্তাব পাসের কার্যক্রমের বিরোধিতা করে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পক্ষে গিয়ে সুপ্রিম কোর্ট কোন স্থগিতাদেশ দিলে বুধবার আদালত বর্জনসহ দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের হুমকি দিয়েছেন আইনজীবী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 07:52 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ইসলামাবাদ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে 'বরখাস্ত বিচারকদের পুনর্বহালের' লক্ষে নতুন পার্লামেন্টের প্রস্তাব পাসের কার্যক্রমের বিরোধিতা করে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পক্ষে গিয়ে সুপ্রিম কোর্ট কোন স্থগিতাদেশ দিলে বুধবার আদালত বর্জনসহ দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের হুমকি দিয়েছেন আইনজীবী নেতারা। দেশটির সুপ্রিম কোর্টে মঙ্গলবার এ বিষয়ক শুনানির প্রাক্কালে সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আইতজাজ আহসান এ ঘোষণা দিয়েছেন। আইতজাজ আহসান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন,"পার্লামেন্টর কার্যক্রমের ওপর কোর্ট হস্তক্ষেপ করতে পারে না।" ধারণা করা হচ্ছে বরখাস্ত বিচারকদের পুনর্বহাল করা ঠেকানোর জন্যই মঙ্গলবার তাড়াহুড়া করে সুপ্রিম কোর্টের অধিবেশন আহ্বান করা হয়েছে। এ প্রসঙ্গে ওই আইনজীবী নেতা বলেন, "এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বরখেলাপ হবে।" আহসান আরও জানান, সুপ্রিম কোর্ট মুশাররফের পক্ষে সিদ্ধান্ত নিলে আইনজীবীরা বুধবার আদালত বর্জন করবে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ নভেম্বরে জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করলে ওই অবস্থায় মুশাররফের অধীনে কাজ করতে অস্বীকৃতি জানান ৫০ জন বিচারক। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ ১০ বিচারপতিকে বরখাস্ত করেন মুশাররফ। সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আইতজাজ আহসান ও প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরিকে গৃহবন্দি করা হয়। আইতজাজ আহসান ২ মার্চ মুক্তি পান। পাকিস্তানে ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে হেরে মুশাররফ নিঃসঙ্গ হয়ে পড়েন। ওদিকে, এক সা