২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধে আমরা জিততে পারবো না: হিলারি ক্লিনটন

ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী সিনেটর হিলারি ক্লিনটন সোমবার বলেছেন, ইরাক যুদ্ধে আমেরিকা জিততে পারবে না। তিনি বলেন, ১ লক্ষ কোটি ডলার ব্যয়ের এই যুদ্ধ আমেরিকার সামরিক বাহিনী ও অর্থনীতির জন্য চরম আঘাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ওয়াশিংটন, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী সিনেটর হিলারি ক্লিনটন সোমবার বলেছেন, ইরাক যুদ্ধে আমেরিকা জিততে পারবে না। তিনি বলেন, ১ লক্ষ কোটি ডলার ব্যয়ের এই যুদ্ধ আমেরিকার সামরিক বাহিনী ও অর্থনীতির জন্য চরম আঘাত। তাই তিনি অবিলম্বে ইরাক থেকে সেনা প্রত্যাহারের পক্ষে। সাবেক এই ফার্স্ট লেডি ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মরিয়া হয়ে লড়ছেন অগ্রগামী প্রতিদ্বন্দ্বি বারাক ওবামার সঙ্গে। মার্কিন ভোটরদের আকৃষ্ট করতে পররাষ্ট্র নীতির ওপর গুরত্ব দিচ্ছেন তিনি। যদিও এই মূহুর্তে মার্কিনিদের কাছে পররাষ্ট্র নীতির চেয়ে অর্থনৈতিক পরিস্থিতিই বেশি গুরত্ব পাচ্ছে। ইরাক যুদ্ধের সমালোচনায় তিনি আরও বলেন, ইরাক যুদ্ধ আমেরিকার অর্থনীতি এবং সেনাবাহিনী উভয়ের জীবনীশক্তি নিঃশেষ করে দিয়েছে। ক্লিনটন আরও জানান, এই যুদ্ধে কমপক্ষে ৪ হাজার মার্কিনি নিহত এবং আরও কয়েক হাজার আহত হয়েছে। হিলারি বলেন,"আমাদের অর্থনৈতিক নিরপত্তা চরম সংকটে। ইরাকে অস্ত্র সরঞ্জামাদি পাঠানো, সেনাদের চিকিৎসা সেবা প্রদান, তাদের পরিবারকে অর্থনৈতিক সহায়তা প্রদান এসব কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে এই দীর্ঘমেয়াদী ইরাক যুদ্ধে ১ লক্ষ কোটি ডলারের বেশি খরচ হচ্ছে।" ইরাক যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার কোটি ডলার খরচ হয়েছে। ক্লিনটন আরও জানান, বারাক ওবামা প্রতিশ্র"তি দিয়েছেন তিনি ক্ষমতায় গেলে ১৬ মাসের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবেন। কিন্তু ওবামার পররাষ্ট্রনীতি উপদেষ্টা বলেছেন ওবামা তার প্রতিশ্র"তি অনুযায়ী সেনা প্রত্যাহার করবেন না। প্রতিদ্বন্দ্বি ওবামার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন,"এই অস্থির সময়ে আমরা একটি অনিশ্চিত নেতৃত্বের ঝুঁকি নিতে পারি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪৫ ঘ.