২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস নেতা হানিয়ার জনপ্রিয়তা বাড়ছে

ফিলিস্তিনি গেরিলা দল হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি হামলার কারণে ওই এলাকা এমনকী পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়ার জনপ্রিয়তা বাড়ছে। এক জনমত জরিপে সোমবার এ তথ্য বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

জেরুজালেম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি গেরিলা দল হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি হামলার কারণে ওই এলাকা এমনকী পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়ার জনপ্রিয়তা বাড়ছে। এক জনমত জরিপে সোমবার এ তথ্য বেরিয়ে এসেছে। পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি প্রতিষ্ঠান 'সেন্টার ফর পলিসি এন্ড সার্ভে রিসার্চ' এর পরিচালিত এই জরিপের ফলে দেখা গেছে, নির্বাচন হলে হানিয়া ৪৭ শতাংশ ভোট পাবেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ফাতাহ দলের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পাবেন ৪৬ শতাংশ ভোট। এর আগে ওই একই প্রতিষ্ঠানের পরিচালিত জরিপে গত বছর ডিসেম্বরের ফলাফলে দেখা যায়, হানিয়ার জনসমর্থন ছিল মাত্র ৩৭ শতাংশ। অন্যদিকে আব্বাসের জনসমর্থন ছিল ৫৬ শতাংশ। আগের সঙ্গে পরের জনসমর্থনের হারের তুলনামূলক পার্থক্য থেকেই এটি স্পষ্ট যে, হানিয়ার জনপ্রিয়তা অনেক বেড়েছে। গত বছর জুনে হামাস গাজা দখলের পর হানিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রেসিডেন্ট আব্বাস পরবর্তীতে হামাস সরকার ভেঙে দেন। মার্চের শুরুর দিকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে ১২০ ফিলিস্তিনি হত্যার পর স