২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে 'বিস্ময়কর, নাটকীয়' পরিবর্তন ঘটেছে: চেনি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি সোমবার বাগদাদে আকস্মিক সফরকালে নিরাপত্তা পরিস্থিতির প্রশংসা করে বলেছেন, ইরাকে 'বিস্ময়কর পরিবর্তন' ঘটেছে। বাগদাদে অতিরিক্ত সেনা মোতায়েনের সাফল্য নিরুপণ করতে চেনি এ সফর করছেন। রিপারবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যাককেইনের সফরকালেই চেনি এ সফরে গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

বাগদাদ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি সোমবার বাগদাদে আকস্মিক সফরকালে নিরাপত্তা পরিস্থিতির প্রশংসা করে বলেছেন, ইরাকে 'বিস্ময়কর পরিবর্তন' ঘটেছে। বাগদাদে অতিরিক্ত সেনা মোতায়েনের সাফল্য নিরুপণ করতে চেনি এ সফর করছেন। রিপারবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যাককেইনের সফরকালেই চেনি এ সফরে গেলেন। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সত্যানুসন্ধান মিশনের অংশ হিসাবে ইরাক সফরে যাওয়া ম্যাককেইনের সঙ্গে ইরাকি নেতাদের বৈঠক করার কথা রয়েছে। তার মতো চেনিও মধ্যপ্রাচ্যে বড় ধরনের সফরের অংশ হিসাবে ইরাকে গেছেন। চেনি সৌদি আরব, জেরুজালেম, ফিলিস্তিন, তুরস্ক এবং ওমান মিলিয়ে ৯ দিনের সফর করবেন। প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে বৈঠকের পর চেনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান শুরুর পঞ্চম বর্ষপূতির্তে তার আবার বাগদাদে আসতে পারাটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, ১০ মাস আগে তিনি যখন বাগদাদে এসছিলেন সে সময় থেকে এখন ইরাক পরিস্থিতির বিস্ময়কর ও নাটকীয় পরিবর্তন ঘটেছে। ম্যাককেইন এবং চেনি দুজনই ইরাকে মার্কিন সেনা মোতায়েনের সমর্থক। বাগদাদে চেনিকে স্বাগত জানিয়েছেন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস। পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে বৈঠক করেন। এরপর প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং অন্যান্য ইরাকি নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে চেনির। ২০০৭ সালের মে মাসে চেনি প্রথম ইরাক সফর করেন। এর এক মাস পরই ইরাকে অতিরিক্ত ৩০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৯ঘ.