মাকুহারি, জাপান, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের শীর্ষ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোর জোট জি-২০ রোববার বিশ্ব উষ্ণায়ন রোধের লড়াইয়ে জাতিসংঘ প্রচেষ্টায় সমর্থন দিয়েছে। কিন্তু র্শিপ কলকারখানা থেকে কার্বন নির্গমণ হ্রাসের বিষয়টিতে কোনো পক্ষই মতৈক্যে পৌঁছতে পারেনি।
শীর্ষ কার্বন নিগর্মনকারী দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন এবং বড় বড় উন্নয়নশীল অর্থনীতির দেশ ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি বিভিন্ন দেশ। কার্বন নির্গমনের মাত্রা হ্রাসের উপায় খুঁজে বের করতে দেশগুলো টোকিওর কাছে তিনদিনের একটি বৈঠকে মিলিত হয়।
উন্নয়নশীল দেশগুলো চায় কার্বন নির্গমন হ্রাসে ধনী দেশগুলো বেশি বেশি পদক্ষেপ নিক এবং স্বচ্ছ প্রযুক্তির জন্য দরিদ্র দেশগুলোকে সহায়তা করুক।
গত বছর ডিসেম্বরের বালি সম্মেলনে আলোচকদের মধ্যে ব্যবধান কমে এসেছিল। কার্বন নির্গমন হ্রাস করা নিয়ে দু বছরব্যাপী আলোচনা শুরু করতে রাজি হয় তারা।
এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত রোববারের জি-২০ আলোচনার পর জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সেক্রেটারিটের সেক্রেটারি হালডোর থরগ্যারিসন বলেন, "বিশ্ব উষ্ণঅয়ন নিয়ে গোটা তর্কবিতর্কটাই মোড় নিচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন কি করে কমানো যায় সেই ইস্যুতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৫ঘ.
bdnews24