ইসলামাবাদ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি রেস্তোরায় শনিবার বিস্ফোরণে কমপক্ষে দুজন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আরও ১৫ জন আহত হয়েছে। জিও টেলিভিশন একথা জানিয়েছে।
টেলিভিশনটি জানিয়েছে, ইতালীয় খাবারের ওই রেস্তোরায় বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন নারী।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, 'লুনা ক্যাপ্রেসি' নামের ওই রেস্তোরাটির ভেতরে বাগানে খাওয়ার জায়গায় ওই বিস্ফোরণটি ঘটে।
রাজধানীর এই রেস্তোরাটি বিদেশি কুটনীতিক, সাহায্যকর্মী ও সাংবাদিকদের কাছে খুবই জনপ্রিয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৪৫ ঘ.
bdnews24