২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলবেনিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে কমপক্ষে দু'শ হতাহত

আলবেনিয়ার রাজধানী তিরানার বাইরে একটি সামরিক ঘাঁটিতে শনিবার বিস্ফোরণে কমপক্ষে দু'শ জন হতাহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। সরকারের এক বিবৃতিতে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা হতাহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। স্বাস্থ্যমন্ত্রী নার্ড এনডোকা বলেন, "আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

তিরানা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলবেনিয়ার রাজধানী তিরানার বাইরে একটি সামরিক ঘাঁটিতে শনিবার বিস্ফোরণে কমপক্ষে দু'শ জন হতাহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। সরকারের এক বিবৃতিতে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা হতাহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। স্বাস্থ্যমন্ত্রী নার্ড এনডোকা বলেন, "আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।" প্রধানমন্ত্রী সালি বেরিশার মুখপাত্র জুয়েলা মেসানি বলেন, "হতাহতের প্রকৃত সংখ্যা আমরা এখনো জানি না। কিন্তু আমরা আশঙ্কা করছি, বিস্ফোরণের সময় সেখানে কর্মরত ৬৩ জন নিহত অথবা গুরুতরভাবে আহত হতে পারেন।" তিনি আরও বলেন, "২১ জন করে তিনটি দলে ওই ৬৩ জনের মধ্যে কিছু মার্কিন নাগরিকও ছিল।" তবে তিরানার মার্কিন দূতাবাস রয়টার্সকে বলেছে, বিস্ফোরণস্থলে মার্কিন নাগরিকদের উপস্থিতির বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিস্ফোরণস্থল থেকে রয়টার্সের এক ক্যামেরাম্যান বলেন, "বিস্ফোরণের পর মহিলা ও শিশুসহ আতঙ্কগ্রস্ত লোকজন সহাসড়কের ওপর দিয়ে দিগি