২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতি বিক্ষোভকারীদের আত্মসমর্পণের আল্টিমেটাম চীনের

তিব্বতে বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেধে দিয়েছে চীন। এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভে এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার পর সরকার এ হুশিয়ারি দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

বেইজিং, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতে বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেধে দিয়েছে চীন। এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভে এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার পর সরকার এ হুশিয়ারি দিল। লাসায় শুক্রবারের সহিংসতায় সরকারি হিসেবে ১০ জন নিহত হওয়ার কথা বলা হলেও বিভিন্ন মানবাধিকার গ্র"প এবং স্বাধীনতাকামী তিব্বতি সংগঠনগুলো হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে দাবি করেছে। লাসায় প্রাণহানির পর তিব্বত সরকারের ওয়েব সাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "যে সমস্ত সন্ত্রাসীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করবে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এছাড়া যারা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেবে তাদেরকেও কঠোর পরিণামের মুখোমুখি হতে হবে।" এছাড়া বিক্ষোভকারীদের সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার এবং তাদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রায় দুই দশকের মধ্যে তিব্বতি ভিক্ষুদের সবচেয়ে বড় এই বিক্ষোভ শুক্রবার রাজধানী লাসার বাইরেও ছড়িয়ে পড়ে। শুক্রবার রাজধানীতে সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সরকারিভাবে জানানো হয়েছে, শুক্রবারের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত দশ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার বিক্ষোভের সময় দশ জন বেসামরিক নিরীহ লোককে গুলি অথবা আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সংস্থাটি আরও জনায়, নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক নেই। তবে তিব্বতের স্বঘোষিত প্রবাসী সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিক্ষোভে নিহতদের বিষয়ে চীন সরকারের বক্তব্য পূর্ণাঙ্গ নয়। তিনি জানান, সেনারা কমপক্ষে ৫ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে। তিব্বতের স্বাধীনতা আন্দোলনকে সমর্থনকারী অন্যান্য গ্র"পগুলো দাবি করেছে, হতাহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। চীন এই বিক্ষোভের জন্য নির্বাসিত নেতা দালাই লামার সমর্থকদের অভিযুক্ত করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ১৯৮৯ সালের বিক্ষোভের পর এটিই সবচে বড় বিক্ষোভ। তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যূত্থানের ৪৯ বছর পূর্তি উৎসব পালন করা থেকেই এ বিক্ষোভের সূত্রপাত। গত তিন দিনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লাসার বাইরেও। বেইজিং অলিম্পিক গেমস শুরুর ঠিক আগে এই ঘটনায় ধারণা করা হচ্ছে, বিশ্বের দৃষ্টি এখন চীনের দিকে...., একথা জেনেই এই মুহূর্তকে নিজেদের অধিকার আদায়ের কাজে লাগাতে বদ্ধপরিকর হয়েছে ভিক্ষুরা। লন্ডন-ভিত্তিক তিব্বতি গ্র"প 'ফ্রি তিব্বত ক্যাম্পেইন' এর সদস্য ম্যাট হুইট্টিকেস রয়টার্সকে একথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭১০ ঘ.