বেইজিং, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের রাজধানী লাসায় শুক্রবার শুরু হওয়া স্বাধীনতাকামী বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে উন্নীত হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শনিবার একথা জানিয়েছে। লাসার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন নিহতদের সবাই বেসামরিক লোক এবং এদের সবাই আগুনে পুড়ে মারা গেছেন। এর আগে সরকারি হিসেবে নিহতের সংখ্যা ৭ জন বলে উল্লেখ করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১০২ ঘ.
bdnews24