২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে 'বর্বর বাহিনীর' তাণ্ডব বন্ধের আহ্বান দালাইলামার

তিব্বতে বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভের বিরুদ্ধে বর্বর বাহিনীর তাণ্ডব থামানোর জন্য শুক্রবার চীন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাসিত আধ্যাত্মিক তিব্বতি নেতা দালাইলামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

নয়াদিল্লি, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতে বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভের বিরুদ্ধে বর্বর বাহিনীর তাণ্ডব থামানোর জন্য শুক্রবার চীন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাসিত আধ্যাত্মিক তিব্বতি নেতা দালাইলামা। এক বিবৃতিতে তিনি বলেন, " বর্তমান সরকার আমলে তিব্বতের জনগণের দীর্ঘদিনের হতাশা আর ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটছে চলমান এই বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভের মধ্য দিয়ে। আর তাই বিক্ষোভ সামাল দিতে সেখানে বর্বর বাহিনী না পাঠিয়ে বরং তিব্বতের জনগণের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের হতাশার বিষয়টি সামনে নিয়ে আসার জন্য আমি চীনা নেতৃবৃন্দের প্রতি আবেদন জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৭ঘ.