২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদার দাবির কাছে নত হবে না অস্ট্রিয়া

অস্ট্রিয়ার চ্যান্সেলর আলফ্রেড গুসেনবায়ুর শুক্রবার আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখাকে তিউনিসিয়া থেকে অপহৃত দুই অস্ট্রীয় নাগরিককে কে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আল-কায়েদার দাবির কাছে নত হওয়ার বা দাবি পূরণের কোন ইচ্ছা অস্ট্রিয়ার নেই বলেও জানিয়েছেন তিনি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ব্রাসেলস, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রিয়ার চ্যান্সেলর আলফ্রেড গুসেনবায়ুর শুক্রবার আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখাকে তিউনিসিয়া থেকে অপহৃত দুই অস্ট্রীয় নাগরিককে কে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আল-কায়েদার দাবির কাছে নত হওয়ার বা দাবি পূরণের কোন ইচ্ছা অস্ট্রিয়ার নেই বলেও জানিয়েছেন তিনি । ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সমাপণী দিনে গুসেনবায়ুর সাংবাদিকদের জানান, আমরা জিম্মিদের স্বাস্থ্যের বিষয়টিতে বেশি গুরত্ব দিচ্ছি এবং সেইসঙ্গে অপহরণকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন বিনা শর্তে জিম্মিদের মুক্তি দেয়। সেইসঙ্গে তিনি আরও বলেন, অস্ট্রিয়া একটি শান্তিপূর্ণ দেশ এবং সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অস্ট্রিয়ার চ্যান্সেলর আরও জানান, ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তবে আল-কায়েদার দাবি পূরণ করার কোন ইচ্ছা আমাদের নেই। উল্লেখ্য, আল-কায়েদা বৃহস্পতিবার অস্ট্রিয়ার কাছে আলজেরিয়া ও তিউনিসিয়ায় তাদের বন্দি সদস্যদের মুক্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৬ঘ.