রোম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইরাকে অপহৃত চালডিয়ান ক্যাথলিক আর্চবিশপ পাওলোস ফারাজ রাহোর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। ফারাজ গত মাসে অপহৃত হয়েছিলেন। ইতালীয় ক্যাথলিক বার্তা সংস্থা এসআইআর এক ইরাকি বিশপের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
এসআইআর আরও জানায়, "ফারাজের দেহ মসুলে মাটি চাপা দেওয়া ছিল। তিনি অপহৃত হয়েছিলেন ওই জায়গাতেই।"
পোপ শোড়ষ বেনেডিক্ট তার মৃত্যুতে গভীরভাবে শোকহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ফারাজ ২৯ ফেব্র"য়ারি মসুলে অপহৃত হন। ২০০৩ সাল থেকে অপহৃত ধর্মজাযকদের মধ্যে ফারাজ অপহৃত হওয়ার ঘটনাটি ছিল সর্বসা
bdnews24