হংকং, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হার অপ্রত্যাশিত হারে বাড়ছে। ফলে গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে উঠেছে। মার্কিন অর্থনীতিবিদদের একটি গ্র"প একথা জানিয়েছে।
চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ। তবে কিছু গবেষণা বলছে, চীন গ্রিন হাউস গ্যাস নির্গমনের দিক দিয়ে গত বছর সম্ভবত শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে।
জার্নাল অব ইনভাইরনমেন্টাল ইকোনোমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট'র গত মে সংখ্যায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক বার্কলে এবং ইউসি সান ডিয়াগো লিখেছেন, ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের মাত্রা প্রতিবছর ১১ শতাংশ বাড়বে।
জাতিসংঘের ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জসহ আগের অনুমান অনুযায়ী, একই সময়ে চীনসহ এ অঞ্চলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের সর্বোচ্চ মাত্রা নির্ধারিত ছিল বার্ষিক আড়াই থেকে পাঁচ শতাংশ।
জলাবয়ু পরিবর্তন, পরিশোধিত জ্বালনি ও টেকসই উন্নয়ন নিয়ে বিশ্বের শীর্ষ ২০টি গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশের জ্বালানি ও পরিবেশ মন্ত্রীদের সম্মেলনের আগে চীনের গ্রিন হাউস গ্যাস নির্গমনের এই চিত্র তুলে ধরা হল। জাপানে আগামী শুক্রবার এই সম্মেলেন অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র, চীন থেকে ইন্দোনেশিয়া এবং ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ এই ২০টি দেশে বিশ্বের মোট গ্রিন হাউস গ্যাস নির্গমনের ৮০ ভাগ এরাই নির্গমন করে।
বিশ্বের উষ্ণতা বৃদ্ধির জন্য অন্যমত দায়ী এই গ্যাসের নির্গমন কমিয়ে আনতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দেশগুলোর প্রতি দিনে দিনে চাপ বৃদ্ধি পাচ্ছে।
জার্নালের প্রতিবেদনে মার্কিন গবেষকরা জানিয়েছেন, ২০১০ সালের মধ্যে চীনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের মাত্রা ২০০০ সালের তুলনায় ৬০ কোটি ম্যাট্রিক টন বৃদ্ধি পাবে।
গবেষকরা জানান, কিয়োটো প্রটোকল অনুযায়ী, বিশ্বের উন্নয়নশীল দেশগুলো ২০০৮ থেকে ১০১২ সালের মধ্যে ১১ কোটি ৬০ লাখ ম্যাট্রিক টন গ্যাস নির্গমন কমাবে বলে যে প্রতিশ্র"তি দিয়েছে চীনের এই অতিরিক্ত গ্যাস নির্গমনে সেই সুফল পাওয়া যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.
bdnews24