নতুন দিল্লি, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত জুড়ে বিমানবন্দর কর্মীদের ডাকা ধর্মঘট বৃহস্পতিবার শেষ হয়েছে। বিমানমন্ত্রী প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দুদিনব্যাপী ধর্মঘটের অবসান ঘটে।
বিমানবন্দরের বিমান কর্তৃপক্ষ কর্মচারি ইউনিয়নের নেতা এম কে ঘোসাল বলেছেন, মন্ত্রী আমাদের দাবির বিষয়টিতে নজর রাখার আশ্বাস দেওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।"
এর আগে ধর্মঘটে চরম দুর্ভোগ পোহাতে হয় বিমান যাত্রীদের। সরকারি বিমানবন্দর বন্ধ করে বেসরকারি মালিকানায় দুটি বিমানবন্দর চালুর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তারা ধর্মঘট করে।
কর্মচারী শূন্য বিমানবন্দরে যাত্রীরা নিজেরাই লাগেজ টানতে বাধ্য হন। এছাড়া বিমানবন্দর গুলোতে আবর্জনার স্তুপ জমে যায়। টয়লেট হয়ে পড়ে ব্যবহার অনুপযোগী।
কর্মকর্তারা জানান, কলকাতা বিমানবন্দরের কর্মচারিরা বৃহস্পতিবার আন্তর্জাতিক টার্মিনালের বাইরে সমাবেশ করেছে।
ভারতীয় বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিমান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ২১টি বিমানবন্দরে বিমানবাহিনীর ৪৭৯ সদস্য মোতায়েন করা হয়।
ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদের পুরনো দুটি বিমানবন্দর বন্ধ করে ব্যক্তি মালিকানায় বিমানবন্দর স্থাপনের প্রতিবাদে ভারতের ১২৭টি বিমানবন্দরের কয়েক হাজার কর্মচারী গত বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করে।
তবে এই ধর্মঘটের কারণে মুম্বাই ও নয়াদিল্লির প্রধান বিমানবন্দরগুলো থেকে ফ্লাইট ওঠানামা বিঘি
bdnews24