২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় হংকংয়ের সব স্কুল বন্ধ

বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় হংকংয়ের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বৃহস্পতিবার থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। গত দুসপ্তাহে জ্বরে আক্রান্ত হয়ে তিন ও সাত বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 07:20 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

হংকং, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় হংকংয়ের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বৃহস্পতিবার থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। গত দুসপ্তাহে জ্বরে আক্রান্ত হয়ে তিন ও সাত বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মার যায় দুই বছর বয়সের আরও এক শিশু। এদের মৃত্যুর সঙ্গে বার্ড ফ্লুর কোনো সম্পর্ক থাকতে পারে, এই আশঙ্কা থেকেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার নিয়ন্ত্রিত একটি বিশেষজ্ঞ দল ওই তিন শিশুর মৃত্যুর কারণ যাচাই করে দেখছে। ২০০৩ সালে হংকং এ সার্স (সিভিয়ার এ্যাকুয়েট রেসপিরাটরি সিনড্রম) ছড়িয়ে পড়েছিল। তাই সরকার পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগেভাগেই স্কুল বন্ধ করে দিল। হংকং এর স্বাস্থ্য মন্ত্রী ইর্য়ক চৌ জানান, এ বছর ছোট শিশুদের সংক্রমণের হার অন্য বছরের তুলনায় বেশি তাই সরকার স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। ইর্য়ক চৌ এক সংবাদ বিবৃতিতে বলেন, "আমাদের উদ্বেগের বিষয় ছোট শিশুরা সংক্রমিত হচ্ছে এবং অন্য বছরের তুলনায় এ বছর ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বেশি।" তিনি আরও বলেন, "জ্বরে আক্রান্ত হয়ে নিহত হওয়া ঘটনার সঙ্গে যদি বার্ড ফ্লু'র কোনো সংযোগ থাকে তাহলে আগামী সপ্তাহগুলোতে এর সংখ্যা আরও বেড়ে যেতে পারে। এ ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে।" তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হংকং বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট লিও পুন বলেছেন, "এ বছর জ্বরে আক্রান্তের হার একটু বেশি তবে আমি মনে করছি না যে এটা অস্বাভাবিক কিছু বা অন্য বছরের চেয়ে ব্যতিক্রম কিছু।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৩০০ ঘ.