২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সেনা-গেরিলা সংঘর্ষে ৩৩ জন নিহত

শ্রীলংকার উত্তরাঞ্চলে তামিল টাইগার গেরিলা ও সেনাবাহিনীর মধ্যে কয়েকদফা সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩২ জনই তামিল গেরিলা বলে বুধবার দাবি করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

কলম্বো, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলে তামিল টাইগার গেরিলা ও সেনাবাহিনীর মধ্যে কয়েকদফা সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩২ জনই তামিল গেরিলা বলে বুধবার দাবি করেছে সেনাবাহিনী। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মঙ্গলবার তামিল গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর ৮ বার সংঘর্ষ হয়। এতে ৩২ তামিল টাইগার ও এক সেনা সদস্য নিহত এবং অপর তিন সেনা আহত হয়েছে। সেনাবাহিনী জানায়, এসময় উত্তর-পশ্চিমাঞ্চলীয় মান্নার জেলার তামিল টাইগার গেরিলাদের একটি এলাকাও তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তবে তামিল গেরিলাদের পক্ষ থেকে সর্বশেষ এসব সংঘর্ষ সম্পর্কে কোনো বিবৃতি পাওয়া যায়নি। প্রসঙ্গত, শ্রীলংকার উত্তর ও পূর্বাঞ্চলে একটি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে আসছে 'দ্য লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' বা এলটিটিই। অন্যদিকে, এলটিটিই'র উত্তরাঞ্চলীয় শক্ত ঘাঁটি পুনর্দখলের অংশ হিসেবে মান্নার এলাকার দখল নিতে ধারবাহিক এবং ব্যাপক অভিযান শুরু করেছে শ্রীলংকা সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৪ ঘ.