২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জুটি বানানোর প্রস্তাব' হিলারির কূটকৌশল: ওবামা

ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পেলে ওবামাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে ধরে নিয়ে জুটি গড়বেন বলে হিলারি ক্লিনটন যে প্রচারণা চালাচ্ছেন তাকে 'রাজনৈতিক কূটকৌশল' অভিহিত করে সোমবার এ ধরনের কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অগ্রগামী ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। মিসিসিপি রাজ্যে মঙ্গলবারের নির্বাচনের এক প্রচারণা সভায় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

কলম্বাস, মিসিসিপি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পেলে ওবামাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে ধরে নিয়ে জুটি গড়বেন বলে হিলারি ক্লিনটন যে প্রচারণা চালাচ্ছেন তাকে 'রাজনৈতিক কূটকৌশল' অভিহিত করে সোমবার এ ধরনের কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অগ্রগামী ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। মিসিসিপি রাজ্যে মঙ্গলবারের নির্বাচনের এক প্রচারণা সভায় তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌড়ে ইলিনয়ের সিনেটর বারাক ওবামা নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের চেয়ে বেশি রাজ্যের প্রাইমারি ও ককাসে জিতেছেন এবং চূড়ান্ত মনোনয়নের জন্য প্রয়োজনীয় প্রতিনিধি সমর্থনও তার বেশি। ওবামা বলেছেন, "আমি বুঝি না, প্রতিযোগিতায় যে দ্বিতীয় স্থানে আছে সে কিভাবে প্রথম স্থানে থাকা প্রতিযোগিকে ভাইস প্রেসিডেন্ট বানানোর প্রস্তাব দেয়।" তিনি বলেন, "আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করছি, ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য নয়।" উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে হাত তুলে তিনি জোর গলায় বলেন, "আমি কমান্ডার ইন চিফ হওয়ার লড়াই করছি।" পিছিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী হিলারি রাজনৈতিক কূটকৌশল খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করে ওবামা বলেন, "আমার মনে হয় না সিনেটর ক্লিনটন কখনও নিজেকে বদলাতে পারবেন। কারণ কমান্ডার ইন চিফ হওয়ার জন্য আমি প্রস্তুত নই উল্লেখ করে আমাকে ভাইস প্রেসিডেন্ট বানানোর প্রস্তাব দেওয়াটা একটি কূটকৌশল এবং তা হচ্ছে ওই ধরনের স্ববিরোধী বক্তব্য যেসব বলতে ওয়াশিংটন খুবই পটু।" ওবামা বলেন, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্ট মারা গেলে কিংবা পরিস্থিতি সামাল দিতে না পারলে তখন দায়িত্বভার গ্রহণ করা। হিলারিকে উদ্দেশ্য করে তিনি বলেন, " আমি যদি প্রস্তুতই না হই (প্রেসিডেন্ট হিসেবে) তাহলে কিভাবে তিনি চিন্তা করেন যে আমি ভাইস প্রেসিডেন্ট হব? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন ?" পরপর এগারোটি রাজ্যে ওবামার কাছে হেরে অনেকটা পিছিয়ে পড়লেও টেক্সাস, ওহাইয়ো ও রোডস আইল্যান্ডের নির্বাচনে সা