২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করবেন চেনি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাবেন। সৌদি আরব, ইসরায়েল, ফিলিস্তিন এবং তুরস্কের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী রোববার এ সফরে যাবেন তিনি। চেনির কার্যালয় সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ওয়াশিংটন, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাবেন। সৌদি আরব, ইসরায়েল, ফিলিস্তিন এবং তুরস্কের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী রোববার এ সফরে যাবেন তিনি। চেনির কার্যালয় সোমবার একথা জানিয়েছে। মধ্যপ্রাচ্যে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের সফরের ধারবাহিকতায়ই চেনি ইসরায়েল এবং পশ্চিম তীর সফরে যাচ্ছেন। তিনি মধ্যপ্রাচ্যের নেতাদেরকে শান্তি আলোচনা নিয়ে সামনে আগানোর আহ্বান জানিয়েছেন। এ বছর প্রথমবারের মতো ইসরায়েল সফরের পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, তিনি ২০০৯ সালে প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগেই ইসরায়েল-ফিলিস্তিন চুক্তির ব্যাপারে আশাবাদী। বুশ ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনার জন্য ওমান, সৌদি আরব, ইসরায়েল, পশ্চিম তীর এবং তুরস্ক সফর করতে বলেছেন। চেনির কার্যালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৬ঘ.