ইয়াঙ্গুন, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে আগামী মে মাসের সাংবিধানিক গণভোট এবং ২০১০ সালের সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জাতিসংঘ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সামরিক জান্তা সরকার।
মিয়ানমার সরকারের এই সিদ্ধান্তে নির্বাচনের স্বাধীনতা ও স্বচ্ছতা নিয়ে সৃষ্ট উদ্বেগ আরও বাড়ল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মিয়ানমার সফররত বিশেষ জাতিসংঘ দূত ইব্রাহিম গাম্বারির সঙ্গে বৈঠকের পর গণভোট বিষয়ক কমিশনার থাউং
নাইউন্তের বরাত দিয়ে সরকার পরিচালিত সংবাদপত্রগুলো রোববার জানিয়েছে, "সংবিধানের জন্য গণভোট অনুষ্ঠান করা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অন্তর্ভূক্ত।"
গণভোট পর্যবেক্ষণে নিরপেক্ষ পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া নিয়ে আন্তর্জাতিক স
bdnews24