২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গণকবরে প্রায় একশ' মৃতদেহের সন্ধান

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি গণকবরে প্রায় একশ'টি মৃতদেহের সন্ধান পেয়েছে নিরাপত্তাকর্মীরা। মার্কিন সেনাবাহিনী শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বাগদাদ, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি গণকবরে প্রায় একশ'টি মৃতদেহের সন্ধান পেয়েছে নিরাপত্তাকর্মীরা। মার্কিন সেনাবাহিনী শনিবার একথা জানিয়েছে। ইরাকি ও মার্কিন নিরাপত্তাকর্মীরা জানিয়েছে, বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরের খালিস এলাকার ওই গণকবর থেকে যাদের মৃহদেহ উদ্ধার করা হয়েছে তাদের কারা হত্যা করেছে অথবা কখন হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন বাহিনীর মুখপাত্র মেজর উইনফিল্ড ড্যানিয়েলসন বলেন, "প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই গণকবরে প্রায় একশ'র মত মৃতদেহ আছে।" ইরাকি পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ২০০৩ সালে মার্কিন অভিযানের কিছু সময় পর তাদের হত্যা করা হয়েছে। ২০০৩ সালের মার্কিন অভিযানের পর থেকে ইরাকে শিয়া ও সুন্নি মুসলমানদের জাতিগত সংঘাতে এ পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছে। ড্যানিয়েলসন বলেন, "এই গণকবরে মৃতদেহের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তাদের অনেকদিন আগে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে এবং তাদের কারা হত্যা করেছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নয়।" ইরাকে এর আগেও ধারাবাহিকভাবে এ ধরণের গণকবরের খোঁজ পাওয়া গেছে। তবে সা