২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র এখনও সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ নয়: বুশ

যুক্তরাষ্ট্র এখনও সন্ত্রাসী হামলার লক্ষ্য এবং সন্ত্রাসীরা আরেকটি হামলা চালানোর চক্রান্ত করছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ওয়াশিংটন, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - যুক্তরাষ্ট্র এখনও সন্ত্রাসী হামলার লক্ষ্য এবং সন্ত্রাসীরা আরেকটি হামলা চালানোর চক্রান্ত করছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ একথা বলেছেন। হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্য দেয়া ভাষণে বুশ বলেন, "১১ সেপ্টেম্বরের ঘটনা থেকে মারাত্মক কিছু শিক্ষার কথা মার্কিনিদের স্মরণে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। আর নিরাপত্তা সংস্থগুলোরও ওসামা বিন লাদেনের কথাকে অত্যন্ত গুরত্বের সঙ্গে নিতে হবে। বিশেষ করে যখন লাদেন বলেন যে, অভিযানের প্রস্তুতি চলছে।" বুশ আরও বলেন, "এ মুহূর্তে পৃথিবীর কোন এক জায়গায় বসে কোনো সন্ত্রাসী আমাদের ওপর হামলার পরিকল্পনা করছে। আমি জানি কারো কারো পক্ষে এমটা চিন্তা করা কঠিন। কিন্তু এটাই সত্য।" উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আড়িপাতা আইন পাস করা নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সঙ্গে জোর লড়াই চলছে এবং ডেমোক্র্যাটরা বুশের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, বুশ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমেরিকার জনগণকে ভীত সন্ত্রস্ত করার কৌশল ব্যবহার করছেন। বুশ বলছেন, "যুক্তরাষ্ট্রকে নতুন নতুন সন্ত্রাসী হামলা থেকে বাঁচাতে হলে আমাদেরকে জানতে হবে সন্ত্রাসীরা কাদের সঙ্গে কথা বলছে, কি বলছে এবং কি পরিকল্পনা করছে।" তিনি বলেন, "প্রাইভেট কোম্পানীগুলোর সহযোগিতা ছাড়া আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৪৭ঘ.