২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে ৩ জন গ্রেপ্তার

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বোমা বিস্ফোরণের পরিকল্পনাকারী সন্দেহে বৃহস্পতিবার ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

লাহোর, পাকিস্তান, মার্চ ৬ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বোমা বিস্ফোরণের পরিকল্পনাকারী সন্দেহে বৃহস্পতিবার ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীরর পুলিশ প্রধান মালিক মোহাম্মদ ইকবাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই তিনজন হামলা চালানোর উদ্দেশ্যে উত্তপশ্চিমাঞ্চলীয় পশতুন আদিবাসী এলাকা থেকে লাহোর অভিমুখে রওনা হয়েছিল। তদন্তে দেখা গেছে তারা সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশ তাদের কাছ থেকে ৪ টি আত্মঘাতী জ্যাকেট, ৫০ কেজি বিস্ফোরক, ফিউজ, ইলেক্ট্রনিক ডেটোনেটর ও অন্যান্য সাজ সরঞ্জাম উদ্ধার করেছে। তিনজন একটি জঙ্গি দলের সদস্য বলেও স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তারা কোন জঙ্গি দলের সদস্য তা পুলিশ জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০০ ঘ.