২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মার্কিন নৌ-জাহাজ অভিমুখে রুশ বোমারু বিমান

রাশিয়ার একটি বোমারু বিমান বুধবার কোরীয় উপকূলের থাকা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানবাহী জাহাজের দিকে এগিয়ে আসে এবং মার্কিন যুদ্ধবিমান সেটির গতিরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ওয়াশিংটন, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার একটি বোমারু বিমান বুধবার কোরীয় উপকূলের থাকা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানবাহী জাহাজের দিকে এগিয়ে আসে এবং মার্কিন যুদ্ধবিমান সেটির গতিরোধ করে। মার্কিন যুদ্ধজাহাজ অভিমুখে রাশিয়ার বিমান এবং অপরপক্ষ থেকে এর গতিরোধ করার ঘটনা এক মাসেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ঘটল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন। মার্কিন কর্মকর্তা সূত্রে জানা গেছে, রুশ বোমারু বিমানটি 'ইউএসএস নিমিতজ' রণতরী এবং সেটির সহযোগী জাহাজগুলোর তিন থেকে পাঁচ নিটক্যাল মাইলের ভেতর এবং দু' হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তখন রাশিয়ার বিমানটির গতিরোধ করার জন্য যুক্তরাষ্ট্রের দুটি এফ/এ-১৮ যুদ্ধবিমান পাঠানো হয় এবং তারা এলাকাটি থেকে সেটিকে বের করে দেয়। প্রসঙ্গত, গত বছর থেকে রাশিয়ার বোমারু বিমান যুক্তরাষ্ট্রের ভূখণ্ড এবং নৌ-স্থাপনার কাছে তাদের মহড়া বাড়িয়েছে। ধারণা করা হয়, দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা প্রদর্শনের জন্য এ তৎপরতা শুরু করেছে রাশিয়া। অবশ্য, বুধবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার বোমারু বিমানের মহড়াকে তারা হুমকি মনে করেন না এবং এ নিয়ে তারা উদ্বিগ্নও নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩৭ ঘ.