বোগোটা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কলম্বিয়ার বামপন্থি সংগঠন 'রিভোলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া' (ফার্ক) এর গেরিলারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি তেল পাইপলাইনে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়া সরকার বুধবার একথা জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, ইকুয়েডরে গত শনিবার কলম্বিয়ার সেনাদের অভিযানে ফার্কের দ্বিতীয় শীর্ষ নেতা রাউলকে হত্যার প্রতিশোধ নিতে সংগঠনটি কলম্বিয়ার তেল পাইপলাইনে এ হামলা চালিয়েছে।
কলম্বিয়ার সহকারি জ্বালানি মন্ত্রী ম্যানুয়েল মেইগুয়াস্কা জানিয়েছেন, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পুতুমেয় প্রদেশের ট্রাসানদিনো পাইপলাইন দিয়ে প্রশান্ত মহাসাগরীয় তুমাকো বন্দরে প্রতিদিন এক লাখ ব্যারেল তেল সরবরাহ করা হতো। তিনি আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ইকোপেট্রল কম্পানি পরিচালিত পাইপলাইনটি মেরামত করতে প্রায় তিনদিন সময় লাগবে।
কলম্বিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্ক গেরিলারা পাইপলাইনটিতে ওই বোমা হামলাটি চালিয়েছ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৩৪০ ঘ.
bdnews24