২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরাকে ইরানের প্রতিনিধিদল

ইরাকের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে নতুন করে আরেকদফা আলোচনা করতে বাগদাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধিদল। ইরানের একটি বার্তা সংস্থা একথা বলেছে। তবে ইরাকের একজন কর্মকর্তা বলেছেন বৈঠকের কোনো দিন এখনও নির্ধারিত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

তেহরান, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে নতুন করে আরেকদফা আলোচনা করতে বাগদাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধিদল। ইরানের একটি বার্তা সংস্থা একথা বলেছে। তবে ইরাকের একজন কর্মকর্তা বলেছেন বৈঠকের কোনো দিন এখনও নির্ধারিত হয়নি। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে তিন দশকের কূটনৈতিক অচলবস্থা শিথিল করে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইরাকের কর্মকর্তারা গত বছর বাগদাদে তিন দফা নিরাপত্তা আলোচনায় বসে। ইরাকে সহিংসতা বন্ধে সাহায্য করার পথ খুঁজতে তারা এই আলোচনা চালায়। গত মাসের নির্ধারিত আরেক দফা আলোচনা ইরানের কৌশলগত কারণে পিছিয়ে যায়। ফলে ইরাকের নিরাপত্তা নিয়ে আলোচনায় ইরানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলে ওয়াশিংটন। আইএসএনএন বার্তা সংস্থায় ইরানি প্রতিনিধিদলের প্রধান রেজা আমিরি- মোঘাদামের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "ইরাকের নিরাপত্তা নিয়ে ৪র্থ দফা আলোচনা বৃহস্পতিবার শুরু হবে বলে আশা করা হচ্ছে।" তবে ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগ রয়টার্সকে বলেছেন, এ পর্যন্ত আলোচনার কোনো দিন নির্ধারিত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ঘ.