রামাল্লাহ, পশ্চিমতীর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে বুধবার নতুন শর্ত জুড়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, "ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা অবশ্যই পুনরায় শুরু হতে হবে। তবে কেবলমাত্র পরিস্থিতি শান্ত হলেই তা শুরু হবে।" মধ্যপ্রাচ্য সফররত গাজায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের সঙ্গে বৈঠকের পর আব্বাস একথা বলেন।
ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি গেরিলাদের মধ্যে লড়াই বন্ধে যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার জন্য রাইসের চাপের মুখেও আব্বাস ওই শর্ত দিলেন।
ইসরায়েল স
bdnews24