কুয়ালা লামপুর, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে জনগণের সীমিত বাক-স্বাধীনতা, বিরোধী রাজনৈতিক দল ও গ্র"পগুলোর জনসমাবেশে বাধা, গণমাধ্যমে সবার জন্য সমান সুযোগ না থাকাসহ এ ধরনের বৈষম্যমূলক নীতির কারণে মালয়েশিয়ায় আগামী শনিবারের সাধারণ নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
মালয়েশিয়ার ক্ষমতাসীন 'বারিসান ন্যাশনাল কোয়ালিশন' এ নির্বাচন জয়ের মাধ্যমে দেশটির ক্ষমতা ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় বংশোদ্ভুত হিন্দু সংখ্যালঘু ও বৌদ্ধ ধর্মাবলম্বী চীনা বংশোদ্ভুতদের অসন্তোষ এবং স্থানীয় ইসলামপন্থী রা
bdnews24