২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কঠোর লড়াইয়ের অঙ্গীকার চীনা প্রধানমন্ত্রীর

অতি দ্রুতগতির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতির প্রধান শত্র" অভিহিত করে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কঠিন লড়াইয়ের অঙ্গীকার করেছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 07:51 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বেইজিং, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অতি দ্রুতগতির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতির প্রধান শত্র" অভিহিত করে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কঠিন লড়াইয়ের অঙ্গীকার করেছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। বুধবার পার্লামেন্টে বার্ষিক 'স্টেট অব দ্য নেশন' প্রতিবেদনে ওয়েন জানান, পরিবেশ দূষণ, অপশাসন এবং শহুরে ধনী ও গ্রাম্য গরিবদের মধ্যে বৈষম্য কমিয়ে আনাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য। দুই অঙ্কের প্রবৃদ্ধি চীনকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করলেও মূদ্রস্ফীতি চীনের অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। গ্রেট হলে সমাবেত 'ন্যাশনাল পিপলস্ কংগ্রেসের' প্রায় তিন হাজার ডেপুটির উদ্দেশ্যে ওয়েন বলেন, "দ্রব্য মূল্যের বর্তমান ঊর্ধ্বগতি ও দ্রুতগতির মূদ্রাস্ফীতি আমাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।" প্রধানমন্ত্রী ওয়েন ও প্রেসিডেন্ট হু জিনতাও দুজনই অঙ্গীকার করেছেন, বৈষম্যহীন সমাজ, গ্রাম এলাকায় শিক্ষা ও চিকিৎসা সেবা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধ করাই হবে তাদের নতুন মেয়াদে পাঁচ বছরের ক্ষমতার প্রধান লক্ষ্য। ওয়েন বলেন, "এ বছর আমাদের প্রাথমিক কাজ হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূদ্রাস্ফীতি রোধ করা।" তিনি জানান, মুদ্রাস্ফীতি তিন শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও গত বছর তা ৪ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। এর জন্য দায়ী প্রধানত খাদ্য ও বাসস্থানের মূল্যবৃদ্ধি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩১৫ ঘ.