কাঠমান্ডু, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে সোমবারের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে চারজন হচ্ছেন জাতিসংঘের অস্ত্র পরিদর্শক।
মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সোমবার মারা যাওয়াদের সনাক্ত করা হয়েছে। এদের চারজন জাম্বিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের বংশোদ্ভূত জাতিসংঘ কর্মকর্তা এবং তিনজন নেপালের বংশোদ্ভূত জাতিসংঘের কর্মচারী।
নিহত অপর তিনজন হচ্ছেন হেলিকপ্টারটির ক্রু। এদের দুইজন রাশিয়ার এবং অপরজন বেলারুশের নাগরিক।
রাজধানী কাঠমান্ডুর কাছে পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে পুলিশ এবং বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
জাতিসংঘের কর্মীরা ওই হেলিকপ্টারটিতে করে সাবেক মাওবাদী গেরিলাদের একটি শিবির পরিদর্শন শেষে কাঠমান্ডুতে ফিরছিলেন। মাওবাদীদের ওই শিবিরটি কাঠমান্ডু থেকে ৬৫ কিলোমিটার দূরে সিন্ধুলিতে অবস্থিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০১ ঘ.
bdnews24