ইয়াঙ্গুন, মার্চ ৪ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সাং সু চি'র ইয়াঙ্গুন শহরতলীর বাড়ির কাছে কঠোর নিরাপত্তা বলয়ের মাঝেও পাঁচজনকে হত্যা করেছে সশস্ত্র একদল ডাকাত। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান।
সু চি'র ইউনিভার্সিটি এভিনিউ এর বাড়ি থেকে কিছুটা দূরে সেইনলেই কান্থা স্ট্রিটের এক বাড়ির একই পরিবারের চারজন এবং তাদের গৃহকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
ওই বাড়িটি রাষ্ট্রীয় অতিথিশালা হিসাবেও ব্যবহৃত হত এবং জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি বৃহস্পতিবার সেখানেই উঠবেন বলে মনে করা হচ্ছিল।
এই ঘটনা সম্পর্কে এক সূত্র জানিযেছে," ডাকাতরা ৫জনকে ৯ এমএম পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেছে, আমরা এখন এর চেয়ে বেশি তথ্য দিতে পারছিনা কেননা তদন্ত এখনও চলছে।"
ওই সূত্র থেকে আরও জানা যায়, নিহতরা হচ্ছেন বাবা,মা এবং তাদের দুই মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৭ঘ.
bdnews24