২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে জাতিসংঘ নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান রাশিয়ার

ইরানের ওপর আরোপিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তৃতীয়দফা নিষেধাজ্ঞা মেনে চলতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) দাবি পূরণে কাজ করার জন্য মঙ্গলবার তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

মস্কো, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের ওপর আরোপিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তৃতীয়দফা নিষেধাজ্ঞা মেনে চলতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) দাবি পূরণে কাজ করার জন্য মঙ্গলবার তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। পরমাণু সমৃদ্ধকরণ এবং অন্যান্য স্পর্শকাতর কর্মসূচি স্থগিত করতে রাজি না হওয়ায় ইরানের ওপর সোমবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে ইরান নিরাপত্তা পরিষদের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তকে অবৈধ বলে বর্ণনা করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, "আমরা আশা করছি ইরানের নেতৃত্ব ছয় পররাষ্ট্রমন্ত্রীর (নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির) ঘোষণা এবং গৃহীত প্রস্তাবের বক্তব্যের বিশদ মূল্যায়ন করবেন এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও নিরাপত্তা পরিষদের দাবি পূরণে কাজ করবেন।" রাশিয়ার ওই বিবৃতিতে আরও বলা হয় যে, "একইসঙ্গে এটাও খুবই গুরুত্বপূর্ণ যে, ছয়টি দেশ যে ইরানকে প্রকৃত অর্থেই সহযোগিতা করতে প্রস্তুত তা যেন তাদের কর্মকাণ্ডে প্রকাশ পায়।" ২০০৬ সালের ডিসেম্বর ও ২০০৭ সালের মার্চ মাসে আরোপিত এর আগের দুটি নিষেধাজ্ঞার চেয়েও এবারেরটি আরো কড়া। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতভাবেই গৃহীত হয়েছে এই প্রস্তাব। ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টিই এর পক্ষে ভোট দিয়েছে, কেবল ইন্দোনেশিয়া ভোট দেয়নি কোনো পক্ষেই। ইরান নিরাপত্তা পরিষদের আগের নিষেধাজ্ঞাগুলোর মতো এই নিষেধাজ্ঞাও আন্তর্র্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, এই নিষেধাজ্ঞা ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ভাবমূর্তিকেই ক্ষুণ