ওয়াশিংটন, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়ার দোবলে শহরে সন্দেহজনক সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে সোমবার ক্ষেপণাপস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সেনারা। ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা একথা জানিয়েছেন। গত ১৪ মাসের মধ্যে এ নিয়ে চতূর্থবার সোমালিয়ায় হামলা চালাল যুক্তরাষ্ট্র।
নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "আমরা সন্ত্রাসীদের আঘাত হানতে ইচ্ছাকৃতভাবেই এ হামলা চালিয়েছি।"
তিনি বলেন, এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা আগেভাগেই বলা যাচ্ছে না। হামলায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানাতে অনীহা প্রকাশ করেন ওই কর্মকর্তা।
স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলছে, তাদের ধারণা, দক্ষিণ সোমালিয়ার প্রত্যন্ত দোবলে শহরের একটি বাড়িতে সকালের দিকে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বন্দরনগরী কিসমায়ু থেকে এই ক্ষেপণাস্ত্র দোবলেতে এসে পড়ে বলে জানায় তারা।
নমি প্রকাশে অনিচ্ছুক এক রাজনীতিবিদ রয়টার্সকে টেলিফোনে বলেন, "ক্ষেপণাস্ত্র থেকে ছিটকে আসা শার্পনেল তারা খুঁজে পেয়েছেন। ওই ক্ষেপণাস্ত্র দুটোতে যুক্তরাষ্ট্রের চিহ্ন ছিল।"
বাহারাইনে মার্কিন পঞ্চম নৌবহর এবং ওয়াশিংটনের পেন্টাগন এ হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য পায়নি।
অজ্ঞাত ওই রাজনীতিবিদ বলেছেন, মোগাদিসুর একটি জঙ্গি মুসলিম গ্র"পের নেতারা এবং স্থানীয় এক জঙ্গি নেতা শেখ হাসান দোবলেতে বৈঠক করছিলেন। ওই দলটি সোমালিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫০ঘ.
bdnews24