২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে পর্যটন নৌকা ডুবে ৭ জনের প্রাণহানি

পাকিস্তানের করাচি নগরীর প্রায় দুই নটিক্যাল মাইল দূরে আরব সাগরে একটি পর্যটন নৌকা ডুবে সাত জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। সোমবার পাকিস্তানি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

করাচি, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের করাচি নগরীর প্রায় দুই নটিক্যাল মাইল দূরে আরব সাগরে একটি পর্যটন নৌকা ডুবে সাত জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। সোমবার পাকিস্তানি কর্মকর্তারা একথা জানিয়েছেন। এয়ার কমোডোর খালিদ ফারুক চিশতি জানান, রোববার সূর্য ডোবার আগেভাগেই পর্যটন নৌকাটি তীরে ফিরছিল। কিন্তু তখন নৌকাটিতে একটি ছিদ্র হয় এবং তা ডুবে যায়। এরপর ২০ জনকে উদ্ধার করা হয়। তিনি বলেন, "ওই ঘটনার পরপর নিকটস্থ পাকিস্তানি বিমান বাহিনীর ঘাঁটি থেকে ঘটনাস্থলে নৌকা পাঠানো হয়। তারা গত রাতে পাঁচটি এবং আজ সকালে দুটি লাশ উদ্ধার করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৭ ঘ.