২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সফর সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে: আহমাদিনেজাদ

ইরাক সফররত ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার বলেছেন, তার এ সফর দু'দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রতিবেশী দেশ দুটির মধ্যে ১৯৮০'র দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরাকে কোনো ইরানি প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। ওই যুদ্ধে ১০ লাখ লোকের প্রাণহানি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

বাগদাদ, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক সফররত ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার বলেছেন, তার এ সফর দু'দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রতিবেশী দেশ দুটির মধ্যে ১৯৮০'র দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরাকে কোনো ইরানি প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। ওই যুদ্ধে ১০ লাখ লোকের প্রাণহানি হয়। বাগদাদের কারাদা জেলায় অবস্থিত ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির বাসভবনে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, "এ সফর দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং এ অঞ্চলে সহযোগিতার পরিবেশে তৈরি করবে।" ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত ইরাকি নেতা সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করে তিনি বলেন, "একনায়কবিহীন ইরাক সফর সত্যিই আনন্দের।" বিশ্লেষকরা মনে করছেন, আহমাদিনেজাদের ঐতিহাসিক এ সফরের মধ্য দিয়ে শিয়া অধ্যুষিত ইরান ও শিয়া নেতৃত্বাধীন ইরাক সরকারের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। ইরাকে দেড় লাখের বেশি সেনা মোতায়েনকারী যুক্তরাষ্ট্র আহমাদিনেজাদের এ সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আক্রমণাত্মক ভাষণের জন্য পরিচিত ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলে আসছেন, ইরাকের সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র দায়ি। একইসঙ্গে তিনি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও আহ্বান জানিয়ে আসছেন। অন্যদিকে, ওয়াশিংটন অভিযোগ করে আসছে, ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলা করতে শিয়া জঙ্গিদের অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে তেহরান। অবশ্য, তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এছাড়া, ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও ওয়াশিংটন-তেহরানের মধ্যে বিতর্ক রয়েছে। রোববারের সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ আরও বলেন, "উন্নত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইরাক সবার জন্যই মঙ্গলজনক।" সংবাদ সম্মেলনে ইরকি প্রেসিডেন্ট জালাল তালাবানি জানান, ইরানবিরোধী সবচেয়ে বড় গেরিলা সংগঠন মুজাহেদীন ই-খালককে উৎখাতের চেষ্টা চালাচ্ছে ইরাক। তালাবানি বলেন, "এসব সন্ত্রাসীর উপস্থিতি সাংবিধানিভাবে নিষিদ্ধ এবং আমরা তাদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টায় আছি।" এর আগে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে স