২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য হামাস দায়ি: ইসরায়েল

গাজা ভূখন্ডে শনিবার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের ঘটনার জন্য হামাসকে দায়ি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক। সেইসঙ্গে তিনি বলেন, ইসরায়েল আরও জোরাল হামলা চালাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 07:05 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

জেরুজালেম, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজা ভূখন্ডে শনিবার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের ঘটনার জন্য হামাসকে দায়ি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক। সেইসঙ্গে তিনি বলেন, ইসরায়েল আরও জোরাল হামলা চালাবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন,"আমরা গাজার বেসামরিক লেকদের হত্যা করে আনন্দিত নই।" সেই সঙ্গে তিনি আরও বলেন,"হামাস এবং অন্যান্য যারা ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে তারাই এই হত্যার জন্য দায়ি, তারা এর পরিণাম ভোগ করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২১২ঘ.